Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম রাজনীতি ইন্টেরিমের কারণে হাসিনা ও দোসররা গর্ত থেকে ষড়যন্ত্র করছে– ডাকসু ভিপি

ইন্টেরিমের কারণে হাসিনা ও দোসররা গর্ত থেকে ষড়যন্ত্র করছে– ডাকসু ভিপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ এএম, ১৩ নভেম্বর, ২০২৫ 132
ইন্টেরিমের কারণে হাসিনা ও দোসররা গর্ত থেকে ষড়যন্ত্র করছে– ডাকসু ভিপি

অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গর্ত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

পতিত স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। তবে তার আগে আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ছাত্রশিবির। 


সেই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদিক কায়েম বলেন, ‘এই হাসিনা ভারত থেকে ভিডিও পাঠাইসে নামানোর জন্য। তাদের নাকি আপা আইতেসে। আমরা খুঁজতেসি, আপনাদের কাছে ইনফর্মেশন থাকলে জানায়েন, আমরা জানি গর্ত থেকে কিছু বার হইসে, ছাত্র-জনতা খুনি হাসিনার দোসরদের যেখানেই পাবে, লাল করে দিবে। খুনি হাসিনার যত দোসর আছে, বাংলাদেশে তাদের রাজনীতির অধিকার নাই। এদের নির্মূল করাই আমাদের মূল দায়িত্ব।’ 


আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এক অবস্থানে এসে দাঁড়িয়েছে বলে জানান সাদিক। তিনি বামপন্থী দলগুলোকেও এই অবস্থানে মিলিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই জায়গায় বিএনপি এক, জামায়াত এক, বামপন্থী দলগুলোকে এক হওয়ার আমরা অনুরোধ করব। শিবির-ছাত্রদল একসঙ্গে মাঠে আছে, সারা দিন মাঠে থাকব।’ 


‘খুনি হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে তারাই যারা বাংলাদেশপন্থী, জুলাইয়ে যারা গণহত্যা করসে, শিশুহত্যা করসে, ১৬ বছর যারা গুম খুন করসে, সেই খুনি হাসিনার দোসরদের রাজনীতির কোনো অধিকার নাই। এবং একইসাথে বলতে চাই, এই খুনি হাসিনা ও তার সব রাজনৈতিক দোসরদের বিচার এই বাংলাদেশে হবে। হাসিনার ফাঁসি হবে, তার যত দোসর আছে সবার বিচার হবে। সব বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসররা বসে আছে, আমরা দেখতে পাই যদি যেখানেই দেখতে পাই সেখানেই গনপ্রতিরোধ গড়া হবে।’ 


এরপরই তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘সবাইকে বলতে চাই যেখানেই তাদের পাওয়া যাবে, পুলিশে দেবেন, সে যেই হোক, সাবেক ভিসি… যেই হোক, এদের হাতে এখনও রক্ত লেগে আছে। তাদের প্রতি কোনো ধরণের সিম্প্যাথি দেখানো যাবে না। গত দেড় বছরে সিম্প্যাথি দেখানোর কারণে এই ইন্টেরিম যারা শহীদদের রক্তের ওপর বসে আছে তাদের কারণে খুনি হাসিনা ও তার দোসররা গর্ত থেকে বসে ষড়যন্ত্র ও চক্রান্ত করার চেষ্টা করতেসে। এই ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ নাই, যারাই করবেন তাদের সামনে পেছনে যারা আছে সবাইকে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে।’