পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম রাজনীতি পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন

পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১০ ডিসেম্বর, ২০২৫ 166
পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার বেলা ১১টায় প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা-১৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন ডা. তাজনূভা জাবীন।

ঢাকা-১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাজনূভা। ঢাকা-১৭ আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।


জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, প্রার্থী তালিকায় বাকি আসনের নামও ধাপে ধাপে ঘোষণা করা হবে। দলটি প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের’ প্রাধান্য দিয়েছে।


মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর, কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় সময় বৃদ্ধি করে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এই সময়ে মোট ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলে কিছু অসন্তোষ রয়েছে।