Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক ইরানের হামলায় ব্যবহৃত অস্ত্রের তালিকা প্রকাশ করলো ইসরায়েল

ইরানের হামলায় ব্যবহৃত অস্ত্রের তালিকা প্রকাশ করলো ইসরায়েল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 133
ইরানের হামলায় ব্যবহৃত অস্ত্রের তালিকা প্রকাশ করলো ইসরায়েল

কি ধরণের অস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান সেই তালিকা প্রকাশ করেছে তেল আবিব। বিবৃতিতে আইডিএফ জানায়, যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তাদের বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। খবর সিএনএন’র।

ধ্বংস হওয়া এসব অস্ত্রের মধ্যে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ১২০টি। অন্যদিকে ৩০টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ড্রোন ছিলো ১৭০ টি।


এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কোনো কোনোটিতে ২০ কেজি পর্যন্ত বিস্ফোরক ছিলো বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। দূরপাল্লার এসব ড্রোন এবং মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংকরা হয়।