“আপার ডার্বি হিন্দু মন্দিরের উদ্যোগে বর্ষবরণ উদযাপন”
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:২৮ পিএম,
১৪ এপ্রিল, ২০২৪
263
পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে হিন্দু মন্দিরের উদ্যোগে গত ১৩ই এপ্রিল বর্ষবরণ উদযাপিত হয় ঢাকা ক্লাবে। এই বর্ষবরণ অনুষ্ঠানে পেন্সিলভেনিয়ার আপার ডার্বির বাংলাদেশি কমিউনিটির লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এতে পান্তাইলিশ, পিঠা, পায়েস, পুলি সহ নানা দেশীয় ঐতিহ্যের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসের অত্যন্ত জনপ্রিয় কন্ঠ শিল্পী “জলি দাস” “স্বপন দাস” সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের প্রথমে ছোটদের নিত্য, গ্রাম বাংলার গান, ছবি আঁকা সহ অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বর্ষবরণ উদযাপিনে আগত অতিথি বৃন্দ অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে উপভোগ করেন।