তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির ঝড়ো বাতাস আর বৃষ্টি
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৬:২৭ পিএম,
১৬ এপ্রিল, ২০২৪
150
তীব্র তাপপ্রবাহে যখন জনজীবণ স্থবির, তখন স্বস্তি হয়ে এলো বৃষ্টি আর ঝড়ো বাতাস। মঙ্গলবার (১৬ই এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর আকাশ জুড়ে নেমে আসে বহু আকাঙ্খিত জলধারা। সেই সঙ্গে মৃদু ঝড়ো বাতাস।
এর আগে, সারাদেশ জুড়েই চলছিলো মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছিলেন, বিকেলে জেলার তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
কর্মজীবী এবং খেঁটে খাওয়া মানুষদের জন্য এই গরম নেমে এসেছিলো বিভিষিকা হয়ে। তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছিলেন। বিশেষ করে শিশুদের জন্য এই আবহাওয়া ছিলো অসহনীয়।
তবে যারা সারাদিন অফিস করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের অনেকেই বিপত্তিতে পড়েছেন এমন হঠাৎ বৃষ্টিতে।