Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র-ইইউ

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র-ইইউ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 235
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র-ইইউ

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির সামরিক বাহিনী রেভ্যুলেশনারি গার্ডকে নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা। 

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ৩২টি দেশকে ইসরাইলের চিঠি পাঠানোর পর বিষয়টি নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।


মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, এই নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা নেওয়া হবে বলে তিনি মঙ্গলবার সতর্ক করেন।


ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, ‘নিষেধাজ্ঞা অনুমোদন করাসহ আমরা আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেব বলে আশা করছি।’


নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় সন্ত্রাসে ইরানের অর্থায়ন ব্যাহত করার সব বিকল্প পন্থাই টেবিলে আছে বলে জানান ইয়েলেন।


তিনি বলেন, ইরানের তেল রপ্তানির ক্ষমতা কমিয়ে তাদের অস্থিতিশীল আচরণের রাশ টেনে ধরার চেষ্টা এর আগেও করেছে মার্কিন অর্থ ও পররাষ্ট্রমন্ত্রণালয়।


তারপরও ইরান কিছু তেল রপ্তানি করছে জানিয়ে ইয়েলেন বলেন, “এক্ষেত্রে আমাদের হয়ত আরও কিছু করার আছে।”