Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৮

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৮

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 130
গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৮

গাজায় শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে শিশুসহ ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর একটি গাজার মাগাজি শরণার্থী আর অন্যটি রাফার একটি শরণার্থী শিবিরে। উভয় হামলাতেই নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

আলজাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। এছাড়া এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ওয়াফা। 


মাগাজি শরণার্থী শিবিরে মানুষের কাজ ও ব্যস্ততার সময়ে ইসরাইল এই হামলাটি চালায়। হামলার সময় সেখানকার একটি খেলার মাঠেও আক্রমণের ঘটনা ঘটে যেখানে প্রায়শই বাস্তুচ্যুত শিশুরা চলাচল করে।


এদিকে গাজার রাফা শহরের একটি বাড়িতে পৃথক ইসরাইলি হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ ওই সাতজন নিহত হন।


উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম উড়োজাহাজ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাড়ে ৭৬ হাজারের বেশি মানুষ।