পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 254
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

দেশজুড়ে তীব্র গরমে অস্বস্তি এখন চরমে। রংপুর বিভাগ ছাড়া সারাদেশের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপদাহ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলায় তাপদাহের তীব্রতা অব্যাহত রয়েছে। আগামী শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়ার পাশাপাশি তাপপ্রবাহের এলাকা বিস্তৃত হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

কয়েকদিন ধরেই সারাদেশে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। দেশের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগ ছাড়া দেশের সর্বত্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। 


রাজধানীতে গেলো কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠানামা করছে। বৈশাখের শুরু থেকে তীব্র গরমে নগরীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।  


তীব্র এই গরমে অতিষ্ঠ মানুষসহ সব প্রাণী। বিশেষ করে খেটে খাওয়া মানুষকে সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে এই তাপদাহে। 


আপাতত গরম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী শনিবার থেকে পর্যায়ক্রমে এই তাপমাত্রার পারদ আরো চড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক । 


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের যে সমস্ত জায়গায় এখন তাপপ্রবাহ বইছে তারও বেশি এলাকায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।