পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 192
রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপু‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান। তি‌নি গোয়ালন্দ পৌরসভার বালিয়াডাঙ্গার বা‌সিন্দা।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক নুর ইসলাম সকাল ১০টার দিকে গরমে অসুস্থ হয়ে নিজ বাড়ির পাশেই মাটিতে পড়ে যান। এসময় পরিবারের লোকজন প্রথমে তার মাথায় পানি ঢালে। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। 


গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. ফার‌সিম তারান্নুম হক জানান, তিনি ডায়াবে‌টিক রোগী ছি‌লেন। পরীক্ষা করে দেখা যায় তার ডায়াবে‌টিকের মাত্রা ছি‌লো ১৯। হাসপাতা‌লে আনার পর রক্তের এক‌টি পরিক্ষা করে ইসি‌জি করতে নেবার সময় তার মৃত্যু হয়। ‌


তিনি আরও প‌রিবা‌রের সাথে কথা বলে জানা তি‌নি রোদে কাজ কর‌ছি‌লেন। ডায়া‌বে‌টিক ও গর‌মের কারণেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।