Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় “সামাজিক অবক্ষয়”

“সামাজিক অবক্ষয়”

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪ 198
“সামাজিক অবক্ষয়”

মো: নাজমুল হাসান বাবু 

বর্তমান বিশ্বে সামাজিক অবক্ষয় একটা ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজের প্রতিটা ক্ষেত্রে এর ব্যাপ্তি এতটা প্রকট, যে ব্যক্তি সম্পর্ককে ছ্যাদ করছে প্রতিনিয়ত। ধরা যাক ২০ বছর আগের সমাজ ব্যবস্থা তখন এই হিংসা-বিদ্বেষ একে অপরের সাথে শত্রুতা, ধনী-গরীবের বৈষম্য, ধর্ম-কর্ম নিয়ে এতটা কঠোর অবস্থানে কেউই ছিলনা। সবকিছুতেই একটা,স্বাভাবিকতা ছিল।যুগের সুফল না পেয়ে আমরা পেয়েছি যুগের কুফল।মানুষের মাঝে মানুষের এতটাই বিবর্তন যে, চোখ খুললেই চারিদিকে বৈষম্যের হাতছানি, হিংসার লেলিহান বিষ ছড়িয়ে পড়ছে,একদিক থেকে অন্যদিকে।এটা বাংলাদেশ কি! আর আমেরিকাই বা কি! সব জায়গাতেই একই দৃশ্য।


সেই আগের মত সম্পর্কের যে বন্ধন সেটা আর নেই, ঈদ ও সামাজিক নানা আচার-আচরণে ভাই-বোনদের যে কলরব সেটা আর দেখা যায় না আগের মত। সেই সম্পর্ক আর মধুর স্মৃতিগুলো এখন এক ইতিহাস বন্দী স্মৃতি। বন্ধুত্ব ,প্রেম, ভালবাসা সবকিছু কালো-ছায়ার আভায় ডেকে গেছে, এখন আর সেই পবিত্র সম্পর্ক গুলো দেখা যায় না। বাবা-মার সাথে নিস্বার্থ ভালোবাসা সেটা এখন বিলীন এর পথে, সন্তান বড় হয়ে বাবা মার সাথে আর থাকতে চায় না, তাই বাবা মার শেষ আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম।


আমরা ইতিহাস থেকেই জেনেছি, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।পুরনো ফ্যাশন নতুন করে ফিরে আসে, পুরনো গান নতুন করে মনে পড়ে, ঠিক তেমনি ভাবে সেই পুরনো স্মৃতিগুলো, পুরনো মানুষগুলো, পুরনো সম্পর্কগুলো কোন এক কালের বিবর্তনে হয়তো আবার ফিরে আসবে। সেই ভ্রাতৃত্ব, সেই বন্ধন, সেই মায়া,সেই ভালোবাসা, স্মৃতিমাখা সব আবার ফিরে আসবে , হেসে খেলে আবার মেতে উঠবে ভাই-বোন, বাবা-মা তার সন্তানের কোলে মাথা রেখে জীবনের শেষ সময় টুকু পার করে দিবে। আল্লাহর কাছে প্রার্থনা করি কেটে যাক সব সামাজিক অবক্ষয়, নতুন সূর্য এসে শেষ করে দিক সকল অসঙ্গতি, গাছে আসুক নতুন কুরী, ফুটুক নতুন ফুল, মৌ মৌ মধুর গন্ধে হাসুক পৃথিবী।