Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৭ এপ্রিল, ২০২৪ 169
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (২৬ এপ্রিল) রাজ্যের পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অপস মাহির নামের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে ওই এলাকার একটি নির্মানস্থলে অপস মাহিরে স্থানীয়দের কাগজপত্র পরীক্ষার পর ২০৬ বিদেশিকে আটক করে তারা। আটককৃতদের মধ্যে ১৩২ জন বাংলাদেশি ছাড়াও ৫৩ চীনা, ১০ মিয়ানমার, ৬ পাকিস্তানি, ৩ ইন্দোনেশিয়ান, ২ ভিয়েতনামি ব্যক্তি রয়েছে। সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।


তাদের বিরুদ্ধে, মালয় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি) ধারা, রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী তদন্ত করা ছাড়া) ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩, ধারা ৬(১)(সি) অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পরিচালক।


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।