Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত?

বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 1
বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই, খরচ কত?

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে নতুন টার্মিনাল। এটি এখনকার চেয়ে পাঁচগুণ বড় হবে। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল হবে।


স্থানীয় সময় গতকাল রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এ টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, প্রতি বছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। এটি নির্মাণে খরচ হচ্ছে ৩ হাজার ৫০০ কোটি ডলার।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে।

এক এক্স পোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এ বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে। বৈশ্বিক আকাশ সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এ বিমানবন্দর।

২০১০ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়। ৫টি রানওয়ে ও ৪০০টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে। দুবাইয়ের স্বনামধন্য এমিরেটাস এয়ারলাইনসের কার্যক্রম চলবে এখান থেকে।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে।

টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এ বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছর এ বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছেন, যা করোনা মহামারির আগের মতোই।