Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
সূর্যের ঝড় ১২ ঘণ্টা আগেই শনাক্ত করবে AI, নতুন দিগন্তে NASA পাঁচ ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে ফিরলেন প্রশাসকেরা বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ রায়গঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর রাজধানীর বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক
হোম আন্তর্জাতিক আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৬

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 194
আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৬

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে প্রদেশের গুজারা জেলার একটি মসজিদে এই হামলা হয়। এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেছেন, হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার আনুমানিক রাত নয়টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ছয়জন নিহত হয়।


প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে হঠাতই এক বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এসময় আতঙ্কিত মুসল্লিরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন।


কর্তৃপক্ষ বলছে, মসজিদটি শিয়া ধর্মাবলম্বীদের। হামলার দায় এখনও স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, ঘটনার সাথে জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে।