পেনসিলভানিয়া | ১৪ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম জাতীয় ডাকসু নির্বাচনে ছাত্রদলের কারচুপির অভিযোগ ছাত্ররা ভালোভাবে নিচ্ছেনা

ডাকসু নির্বাচনে ছাত্রদলের কারচুপির অভিযোগ ছাত্ররা ভালোভাবে নিচ্ছেনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২০ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫ 109
ডাকসু নির্বাচনে ছাত্রদলের কারচুপির অভিযোগ ছাত্ররা ভালোভাবে নিচ্ছেনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর ভোট কারচুপির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ আনা হলেও সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছেন না।


ছাত্রদল অভিযোগ করেছে, নির্বাচনে তাদের প্রার্থীদের পরাজিত করতে নানামুখী কারচুপি ও অনিয়ম হয়েছে। ভোটকেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, ভোট গণনায় হস্তক্ষেপ এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা পুনর্নির্বাচনের দাবি জানায়।


তবে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, ছাত্রদল নির্বাচন শুরুর আগেই ফলাফলের অজুহাত তৈরি করতে চেয়েছিল। অনেকে মনে কজনগণযখন নিজেদের ভোটাধিকার প্রয়োগকরতে পেরেছেতখন হঠাৎ কারচুপির অভিযোগ বিশ্বাসযোগ্যমনে হচ্ছে না।


ক্যাম্পাসে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের বড় একটি অংশ মনে করছে নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। একাধিক শিক্ষার্থী বলেন, অভিযোগের পরিবর্তে ছাত্রদলকে গণতান্ত্রিক প্রতিযোগিতার মাঠে আরও শক্তিশালী প্রস্তুতি নেওয়া উচিত ছিল।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল মেনে নিতে না পেরে ছাত্রদল অভিযোগের পথ বেছে নিয়েছে। তবে জনগণের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে—এ ধরনের কৌশল ছাত্রদলের জন্য ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না, বরং ছাত্রসমাজের আস্থা হারানোর ঝুঁকি তৈরি করছে।


ডাকসুর নির্বাচনী ফল ঘিরে কারচুপির অভিযোগ উঠলেও তা শিক্ষার্থীদের বড় অংশের কাছে তেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। বরং অনেকেই মনে করছেন, এ ধরনের অভিযোগ আন্দোলন-সংগঠনকে দুর্বল করে তোলে এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আস্থা কমিয়ে দেয়।