Columbus | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভারতের—কোর্ট নাকি সরকারের অনুমোদন, জানালেন চিফ প্রসিকিউটর ইউক্রেনে রুশ হামলায় নিহত নারী, রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করল ন্যাটো মেসির পেনাল্টি মিস, ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত মায়ামি ফুটবল মাঠের তুচ্ছ ঝগড়া গড়াল প্রাণঘাতী সংঘর্ষে, সুনামগঞ্জে নিহত ১ বয়স বাড়লেও সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যেসব খাবার জরুরি সুস্থ নারী, সুস্থ জীবন: প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের তালিকা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক হতে পারে প্রতিদিনের এই অভ্যাসগুলো ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের অবিশ্বাস্য কীর্তি হারিকেন লালার তাণ্ডবে লণ্ডভণ্ড হাওয়াই, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ আন্তর্জাতিক স্বীকৃতিতে রানি মুখার্জি, পেলেন সম্মানসূচক ডক্টরেট যুদ্ধবিরতি জোরদারে কায়রো যাচ্ছে হামাস, মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবি, নিহত ৬৮; এখনো চলছে নিখোঁজদের সন্ধান ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৪৭—ধ্বংসস্তূপে চলছে প্রাণের সন্ধান রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন অগ্রগতি, ৩ লাখের বেশি মানুষের পরিচয় নিশ্চিত মিয়ানমারের ডারউইন টেস্টে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ
হোম রাজনীতি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ 108
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সোমবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

তাঁকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সদস্য-সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য-সচিব ডা. তাসনিম জারা।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান।

প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং তিনি আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।