পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় '১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া দুঃখজনক'

'১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া দুঃখজনক'

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৭ মে, ২০২৪ 149
'১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া দুঃখজনক'

১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মনে করেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালয়িছে তা আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবেই মানবাধিকার লঙ্ঘন।

আজ সোমবার (২৭শে মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে '১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


প্রধান বিচারপতি বলেন, '১৯৭১ সালে যে গণহত্যা চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক একটা অধ্যায় হিসেবে ঠাঁই করে নিয়েছে। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পার হলেও আজও গণহত্যার স্বীকৃতির জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, এটা দু:খজনক।'


ওবায়দুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সাক্ষাৎকারে বলেছেন, 'যারা গণহত্যা চালিয়েছে তাদের ক্ষমা করা যায় না। তাদের ক্ষমা করলে বিশ্বসমাজ আমাদের ক্ষমা করবে না।' 


এদেশে বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের বিচার কাজকে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি মন্তব্য করেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ অতীতে রাজনৈতিক বিবেচনায় দেখা হয়েছে। 


দেশে অনেকগুলো গণকবর একনো অনাবিষ্কৃত রয়েছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, এখনও আমাদের অনেকগুলো বধ্যভূমি অরক্ষিত রয়ে গেছে। সারা বাংলাদেশ এমন অনেক গণকবর পড়ে আছে। যা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।