Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › রাজনীতি › ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো

৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৫ 2916
৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আট দলের শীর্ষ নেতারা।

আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের।


নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ আট দল।


আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠে দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে ইসলামী দলগুলোর এই জোট।


নির্বাচনী এলাকার জরিপ বিশ্লেষণ করে আট দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনও কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।


সাম্প্রতিক কিছু ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির বিকল্প নেই।


নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত।