Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায় গ্যাস সরবরাহে স্বস্তির খবর, বাস্তবে কমেনি ভোগান্তি
হোম রাজনীতি স্বাধীন নয়, বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র মনে হয়: মির্জা ফখরুল

স্বাধীন নয়, বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র মনে হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 131
স্বাধীন নয়, বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র মনে হয়: মির্জা ফখরুল

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র নয়, ফ্যাসিবাদী রাষ্ট্র মনে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সমস্ত জাতি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে, তখন তাদের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায় না।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


২৮ অক্টোবরের পর বিএনপির আন্দোলন নস্যাৎ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সফলতার দিকে এগিয়ে যেতে এই আন্দোলন অব্যাহত থাকবে।


বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ডান-বাম সকলে মিলে দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে সরকারের পতন করা হবে।