Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায় গ্যাস সরবরাহে স্বস্তির খবর, বাস্তবে কমেনি ভোগান্তি
হোম খেলার মাঠ শিরোপা জয়ের লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

শিরোপা জয়ের লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 136
শিরোপা জয়ের লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা। এছাড়া একটি করে গোল পেয়েছেন রিকো লুইস ও আর্লিং হাল্যান্ড। লিগ শিরোপা জয়ের দৌড়ে লিভারপুল ও আর্সেনালের সাথে প্রতিযোগিতার ত্রিমুখী লড়াইয়ে আরও একটু উন্মাদনা যোগ করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার (৬ এপ্রিল) ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে মুখোমুখি হয় দুদল। ম্যাচের তৃতীয় মিনিটেই ফরাসি স্ট্রাইকার ফিলিপ মাতেতার গোলে লিড পায় স্বাগতিকরা। কিন্তু ১০ মিনিট বাদেই ম্যাচে সমতায় ফেরে সিটিজেনরা। ১৩ মিনিটের মাথায় গোল করেন কেভিন ডি ব্রুইনা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে রিকো লুইসের গোলে লিড পায় সিটি। এরপর ৬৬ মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে নিয়ে যান আর্লিং হাল্যান্ড। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ডি ব্রুইনা। শেষ দিকে নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে গোল করে ব্যাবধান কমান ক্রিস্টাল প্যালেসের ওডসন এডুয়ার্ড। ম্যাচ শেষ হয় ৪-২ গোলে।

এ ম্যাচের ফলাফলে, লিগে চলতি মৌসুমে ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্টের সাথে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল। ৩০ ম্যাচ শেষে ৬৮ পয়েন্টে তৃতীয় স্থানে আর্সেনাল।

উল্লেখ্য, লিগের আরেক ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেতে জয় ছাড়া কিছু ভাবছে না মিকেল আর্তেতার শিষ্যরা। রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে দুদল।