Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৯ এপ্রিল, ২০২৪ 177
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ আমির। আমির ছাড়াও অবসর ভেঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম। এছাড়াও, সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা উসমান খানকেও বরণ করে নেয়া হয়েছে পাকিস্তান জাতীয় দলে।

গত বছরের নভেম্বরে আচমকা অবসর নেন ইমাদ। গত মাসে পিএসএলে অসাধারণ খেলার পর পিসিবির সঙ্গে কথা বলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি। আমির অবশ্য অবসর নেন ২০২০ সালের ডিসেম্বরে, তখনকার টিম ম্যানেজমেন্টের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ এনে।


দু’জনই কিছুদিন আগে অবসর ভেঙে ফিরে আসেন। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্যই পিসিবির সঙ্গে যোগাযোগ করে খেলায় ফিরেছেন এই দুজন। নিউজিল্যান্ড সিরিজে তাদের দলে ফেরা তাই অনেকটা অনুমেয় ছিল। এ ছাড়াও চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকা পেসার নাসিম শাহও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজের দলে। কিছুদিন আগেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা উসমান খানকেও বরণ করে নেয়া হয়েছে পাকিস্তান জাতীয় দলে।


ঘরোয়ার পারফরম্যান্স বিবেচনা করে মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খানকেও নেয়া হয়েছে। আনক্যাপড (এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি এমন) আবরার আহমেদও আছেন এই স্কোয়াডে।


নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাবর আজম। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই দলটির দায়িত্বে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এক সিরিজ পরেই আবারও পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পান বাবর। চলতি মাসেই পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে ৫ ম্যাচের সিরিজ।


নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।