সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:০১ পিএম,
১৪ এপ্রিল, ২০২৪
178
এবার রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে উচ্চ খেলাপি ঋণ থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।
দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ সংক্রান্ত প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেছেন, একীভূত করার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। সোনালী ব্যাংকের আর্থিক ভিত ভালো উল্লেখ করে তিনি বলেন, বিডিবিএল একীভূত হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে।