Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম রাজনীতি প্রথম ধাপে ১৫০ উপজেলা নির্বাচনে ১৮৯১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রথম ধাপে ১৫০ উপজেলা নির্বাচনে ১৮৯১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪ 132
প্রথম ধাপে ১৫০ উপজেলা নির্বাচনে ১৮৯১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৫০টিতে তিনটি পদের বিপরীতে ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় শেষ হয় মনোনয়নপত্র জমা দেয়ার সময়। এবার কেবল অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে।


এতে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ।


ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের এই ১৫০ উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহণ করা হবে।


নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক।


আর দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২১ এপ্রিল। এসব উপজেলায় ২১ মে ভোটগ্রহণ করা হবে।


এবার চার ধাপের উপজেলা নির্বাচন হচ্ছে। পরবর্তী দুই ধাপের ভোটগ্রহণ ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হতে পারে। এখনও তৃতীয় ও চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়নি।