Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন হলিউড-বলিউডের শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কারা?

হলিউড-বলিউডের শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কারা?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 2
হলিউড-বলিউডের শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কারা?

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুক্রবার (১৯ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা। এ নির্বাচন কয়েক দশক ধরে চললেও বিগত দুই দফা ছিল অনেক বেশি আলোচিত। এমনকি সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে দুজন তারকা প্রার্থীর অন্তর্দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছিল।

অনেকেরই মনে হতে পারে ঢাকাই সিনেমার এই ইন্ডাস্ট্রির শিল্পীদের নির্বাচন যদি এমন হয়ে থাকে, তাহলে আরও যেসব বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নিশ্চয় আরও বড় ক্যানভাসে এরকম নির্বাচন হয়।


তবে বলিউডের শিল্পীদের এরকম সংগঠন রয়েছে কি না এর জন্য জনপ্রিয় সার্চ ইঞ্চিন গুগলও সেরকম তথ্য দিতে পারেনি। শাহরুখ, সালমান কিংবা আমির খানরা শিল্পী সমিতির কোনো নির্বাচনে দাঁড়ান না। এরকম কোন নির্বাচনে প্রার্থী হতে দেখা যায় না ঐশ্বরিয়া, কাজল, আলিয়া ভাটদেরও।


এরকম কোনো নির্বাচনের খবর পাওয়া যায়নি হলিউডেও। দেখা যায়নি টম ক্রুজ-পিটদের এরকম সমিতি বা সংঘের নির্বাচনে প্রার্থী হবার কোন ঘটনা।


টলিউডে (টালিগঞ্জ-কলকাতা) অনেক অভিনেতা মূলধারার রাজনীতিতে যুক্ত। কেউ তৃণমূল কংগ্রেস বা কেউ বিজেপির হয়ে লোকসভা ও বিধানসভায় নির্বাচনে লড়েন। তবে সেখানেও রয়েছে এমন একটি সংগঠন যার নাম ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম’। এর সভাপতি বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক। কার্যনির্বাহী সভাপতি জিৎ। সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক যথাক্রমে শান্তিলাল মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা।


আরেক টলিউড (তেলেগু-হায়দরাবাদ) ইন্ডাস্ট্রিতে রয়েছে ‘মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন। সেখানকার প্রথম সভাপতি ছিলেন মেগাস্টার চিরঞ্জীবি। বর্তমান সভাপতি অভিনেতা বিশ্নু মাঞ্চু ও সাধারণ সম্পাদক রাঘু বাবু।


উল্লেখ্য, হলিউড থেকে ঢালিউড সব ইন্ডাস্ট্রিতেই সেখানকার অভিনেতাদের একটি মিলনমেলার প্ল্যাটফর্ম থাকে। সেগুলো ইন্ডাস্ট্রি অনুযায়ী কাজের ভূমিকায় অথবা নামে ভিন্ন হয়ে থাকে।