Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ ডাক পেলেও আইপিএল খেলতে পারলেন না কেন শরিফুল?

ডাক পেলেও আইপিএল খেলতে পারলেন না কেন শরিফুল?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 2
ডাক পেলেও আইপিএল খেলতে পারলেন না কেন শরিফুল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের পুরো সময়ের জন্য বাংলাদেশি পেসার শরিফুল ইসলামকে চেয়েছিল লখনৌউ সুপার জায়ান্টস। তবে, পুরোটা সময়ের জন্য তাকে ছাড়পত্র দিতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই লোকেশ রাহুলদের সঙ্গে শরিফুলের এবার খেলার সুযোগ হয়নি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও শেখ জামালের মধ্যকার ম্যাচ শেষে শরিফুল নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। জিম্বাবুয়ে সিরিজের আগে মোস্তাফিজের মতোই শরিফুলকে এক মাস ছুটি দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু লখনৌউ সুপার জায়ান্টস পুরো সময়ের জন্য চাওয়ায় বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে মোস্তাফিজের সঙ্গী হতে পারেননি শরিফুল।


শরিফুল বলেন, ‘লখনৌউ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর রেসপন্স করেনি। হয়তো যদি ফুল এনওসিটা দিতো বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসিটা ওভাবে দেয়া হয়েছিল।’


এবার খেলতে না পারলেও আগামীতে আইপিএলে সুযোগ পাবেন বলে আশাবাদী এ পেসার। বললেন, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে, এভাবে গেলে ইনশাআল্লাহ একদিন খেলবো আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। সো আশা থাকবে, ইচ্ছেও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।


আইপিএলে এবার টাইগারদের প্রতিনিধি মোস্তাফিজের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হয় বলে জানান শরিফুল। বলেন, তার সঙ্গে প্রায় দিনই কথা হয়। সে কল দেয়, আমিও কল দিই। জাস্ট উনি বলে যে ওখানে চাপ কম, তার জন্য হয়তো-বা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।


এই পেসার নিজের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সময়ই। সময়ের সাথে নিজেকে পরিণত করেছেন, হয়েছেন সমৃদ্ধ। সাদা-লাল বল মিলিয়ে তাই তো শরিফুল ইসলাম এখন দেশের পেইস ব্যাটারির নেতৃত্বে। আন্তর্জাতিক সার্কিট থেকে, ঘরোয়া বিপিএল-ডিপিএল সবখানেই ২৩ বছরের এই তরুণের পেইসের মুন্সিয়ানা। যার সবশেষটা শেখ জামালকে আবাহানীর উড়িয়ে দেয়ার দিনে দেখা গেলো।


ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর এই পেসার আজ আগুন লাগালেন মিরপুরে। সেই আগুনে পুড়ে খাক শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩৫ রানে ৪ উইকেট তুলে শরিফুল রীতিমতো আগুনে পোড়ান প্রতিপক্ষকে।