Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম অর্থনীতি দুই দিনের মাথায় কমলো স্বর্ণের দাম

দুই দিনের মাথায় কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪ 723
দুই দিনের মাথায় কমলো স্বর্ণের দাম

দাম বাড়ানোর দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। এবার এই ধাতুর দরের তেজ খানিকটা নিম্নমুখী। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩১৩৮ টাকা কমে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকায় দাঁড়িয়েছে। যা আগে ছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে এ দাম কার্যকর করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে বলে জানানো হয়।


নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫৬৬ টাকা কমিয়ে ৯৫ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।


সবশেষ গত রোববার ২১ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেই দাম অনুযায়ী আজ বিকেল ৪টার আগ পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৭৮ হাজার ৬৬২ টাকায় বিক্রি হয়।