Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন এফডিসিতে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 225
এফডিসিতে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।


আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির মিলাদ মাহফিল ছিল। এদিন সন্ধ্যায় মিশা-ডিপজল প্যানেল আয়োজিত দোয়া অনুষ্ঠানের পর অতর্কিতে এই হামলার ঘটনা ঘটে। কে বা কারা হামলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


উপস্থিত কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, হামলায় নেতৃত্ব দিয়েছেন খল অভিনেতা শিবা শানু। জানা গেছে, দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিথুন আল মামুন শিল্পী সমিতির অফিসে নির্বাচনে বিজয়ী শিল্পীদের সাক্ষাৎকার নিতে যান। সেখানে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শিবা শানু। একপর্যায়ে সংবাদকর্মী মিথুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।


সাংবাদিকরা আরও জানান, পরবর্তীতে অন্যান্য সাংবাদিকরা এর প্রতিবাদ করতে গেলে আলেকজান্ডার বো ও জয় চৌধুরীর নেতৃত্বে ফাইটাররা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার একপর্যায়ে এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন। তাদের অতর্কিত হামলায় আহত হয়ে খবরের কাগজের ক্যামেরাপারসন বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন।


আহত হয়েছেন নিউজ২৪-এর ক্যামেরাপারসনও। তিনি বলেন, আমার কলিগকে মারছিল তারা। আমি তাকে সরাতে গেলে তাদের কয়েকজন আমার ওপর ক্ষিপ্ত হয়। তারা আমাকে খুঁজে বের করে হামলা করে। চেয়ার দিয়ে আমার ক্যামেরা ভেঙ্গে ফেলে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক লিমন আহমেদ বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছিলাম। সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে আসি। কিন্তু এইভাবে সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।

রাত সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের কাছে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়।

বিষয়টি সাংবাদিক ও শিল্পী দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। নিকটতম প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। একই পদে ২০৯ ভোট পেয়েছেন নিপুণ আক্তার।