Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ দেশে ফিরেছেন সাকিব, দলে ফিরবেন কি?

দেশে ফিরেছেন সাকিব, দলে ফিরবেন কি?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 2
দেশে ফিরেছেন সাকিব, দলে ফিরবেন কি?

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেতে যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান। ঈদের ছুটিতে থাকায় তাকে বাদ রেখেই গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলার জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুধু সাকিব আল হাসানই নন, প্রথম তিন ম্যাচের সিরিজে রাখা হয়নি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলায় ব্যস্ত থাকা তারকা পেসার মোস্তাফিজুর রহমানকেও। মোস্তাফিজ ২ মে দেশে ফিরতে পারেন। তারপর হয়তো শেষ দুই টি-টোয়েন্টিতে তাকে বিবেচনা করা হতে পারে। 


সাকিব আল হাসান গতকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে তাকে পাওয়া না গেলেও শেষ দুই ম্যাচে তার সার্ভিস পেতে পারে দল। 


সাকিব গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তার গ্রামের বাড়ি মাগুরায় চলে যান। গত জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 


জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হবে ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে ম্যাচ ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।