Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম বিনোদন লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ এএম, ০৬ মে, ২০২৪ 280
লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

লন্ডনের মাইল এন্ড স্টেডিয়াম মাতাবেন জেমস। আগামী ২৬-২৭ মে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট।

আয়োজকরা জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলা। এখানে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন জাতি-গোষ্ঠীর অনেকেই অংশ নিয়েই থাকেন।


আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ মাহমুদ বলেন, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। এবারের আয়োজনে যাত্রাপালা, বাউল গান ছাড়াও বাংলা খাবারের ব্যবস্থা থাকবে।


অনুষ্ঠানে নগর বাউলখ্যাত জেমস ছাড়াও বাংলাদেশি ও লন্ডনের স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।