Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায়
হোম খেলার মাঠ এসি মিলান ছাড়ছেন জিরু

এসি মিলান ছাড়ছেন জিরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৪ মে, ২০২৪ 199
এসি মিলান ছাড়ছেন জিরু

চলতি মৌসুম শেষে এসি মিলান ছাড়ার ঘোষণা দিয়েছেন অলিভিয়ের জিরু। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার কথাও জানিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।

আগামী মাসে মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে জিরুর। ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার জিরু এই মৌসুমে মিলানের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে গোল করেছেন ১৬টি। সোমবার (১৩ মে) ক্লাবের সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভিডিও বার্তায় মৌসুম শেষে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী তারকা।


জিরু বলেন, পরের দু’টি ম্যাচই হবে মিলানের হয়ে আমার শেষ। আমার ক্যারিয়ার চলমান থাকবে এমএলএসে। তিন মৌসুমে মিলানে যা কিছু করেছি, তার জন্য আমি খুব গর্বিত। বিদায় ঘোষণা করার এটাই সঠিক সময়। মিলানের সঙ্গে আমার গল্প শেষ হচ্ছে, কিন্তু মিলান আজীবন আমার হৃদয়ে থাকবে।


এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, এমএলএসে সাবেক জাতীয় দল সতীর্থ হুগো লরিসের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেবেন জিরু। চেলসি থেকে ২০২১ সালের জুলাইয়ে জিরু যোগ দেন মিলানে। ইতালিয়ান ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমেই সেরি আ শিরোপা জয়ের স্বাদ পান তিনি।