Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায় গ্যাস সরবরাহে স্বস্তির খবর, বাস্তবে কমেনি ভোগান্তি
হোম খেলার মাঠ ১৩ বছর পর ব্রাজিলে ফিরছে বিশ্বকাপ

১৩ বছর পর ব্রাজিলে ফিরছে বিশ্বকাপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২১ মে, ২০২৪ 156
১৩ বছর পর ব্রাজিলে ফিরছে বিশ্বকাপ

২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপের দশম আসর আয়োজন করবে ব্রাজিল। এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ল্যাটিন আমেরিকান দেশটি। থাইল্যান্ডের ব্যাংককে চলমান ৭৪ তম ফিফা কংগ্রেসে ১১৯টি ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। আয়োজক হবার লড়াইয়ে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ছিলো ইউরোপের তিন দেশ জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস।

ভোট গ্রহণের আগে থেকেই সবার ফেভারিট ছিলো ব্রাজিল। যার মূল কারণ, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সম্ভাব্যতা, বাণিজ্যিক বিষয়াদি, অংশগ্রহণকারী দলগুলোর সুযোগসুবিধা ও আবাসনের মত বিষয়। সেই সাথে ২০১৪ সালে পুরুষ বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। সেবার বিশ্বকাপের জন্য ১০টি স্টেডিয়াম নির্মাণসহ দুই বছর পর রিওতে অলিম্পিক আয়োজন করেছিল তারা। এজন্য অবকাঠামোগত কিছুটা বাড়তি সুবিধাই পেয়েছে ব্রাজিল।


এদিকে ব্রাজিল আয়োজক হওয়ায় উচ্ছ্বসিত খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সর্বকালের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে এটি, এমনটাই প্রত্যাশা ইনফান্তিনোর।


প্রসঙ্গত, ফিফা নারী বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। যেখানে সবশেষ আসর বসেছিলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে। সেবার চ্যাম্পিয়ন হয় স্পেন। এছাড়া সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি ল্যাটিন আমেরিকার কোন দেশ। ঘরের মাঠে বিশ্বকাপের মত আসর বসায় এবার সেই সুবিধা লুফে নিতে চাইবে সেলেসাওরা।