Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম খেলার মাঠ যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তানের সম্ভাবনাও

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তানের সম্ভাবনাও

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৩ জুন, ২০২৪ 760
যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তানের সম্ভাবনাও

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বুধবার (১২ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১১০ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৩ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেন ইন ব্লু’রা। এ জয়ে পাকিস্তানের সুপার এইট পর্বে খেলার সম্ভাবনা টিকে রইল এখনও।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। দলীয় ১০ রানে দুই হার্ড হিটার ওপেনার ভিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারায় তারা। কোহলি আউট হন মাত্র ১ রানে। রোহিত করেন ৩। নতুন ব্যাটার পন্তও আশা জাগিয়ে ব্যর্থ হন। ব্যক্তিগত ১৮ ও দলীয় ৩৯ রানে আলি খানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর নতুন ব্যাটার শিবম দুবেকে নিয়ে সুরিয়াকুমার গড়েন ৬৭ রানের অপরাজিত জুটি। শেষ পর্যন্ত সুরিয়ার ৫০ ও দুবের ৩১ রানে ভর করে ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।


যুক্তরাষ্ট্রের পক্ষে ২টি উইকেট তুলে নেন সৌরভ নেত্রাভালকার ও ১টি উইকেট পান আলি খান।


এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। ইনিংসের প্রথম ওভারেই মার্কিন শিবিরে জোড়া আঘাত হানে আরশদীপ সিং। ৩ রানে ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে মার্কিন দল। স্টিভেন টেইলর করেন ২৪ রান। অন্যদের ভেতর নীতীশ কুমার ২৭, কোরি অ্যান্ডারসন ১৫, অ্যারন জোন্স ও শ্যাডলি ভ্যান শাল্কউইক দুজনেই খেলেন ১১ রানের ইনিংস। হারমিত সিংয়ের ব্যাট থেকে আসে ১০ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারে নি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।