Columbus | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ ডারউইনে টাইগারদের ইতিহাস: ২৩ বছর পর সেই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন অধ্যায় গ্যাস সরবরাহে স্বস্তির খবর, বাস্তবে কমেনি ভোগান্তি কংগ্রেস নেতা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা, নদীয়ায় গ্রেপ্তার ৩ সফটওয়্যারে কারসাজি করে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তোলপাড় রংপুর সিটি করপোরেশনে কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের কর্মীর পায়ের রগ কাটার অভিযোগ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর হামলার দাবি নারীদের উচ্চশিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত খরচ দেবে সরকার: তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভারতের—কোর্ট নাকি সরকারের অনুমোদন, জানালেন চিফ প্রসিকিউটর ইউক্রেনে রুশ হামলায় নিহত নারী, রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করল ন্যাটো মেসির পেনাল্টি মিস, ন্যাশভিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত মায়ামি ফুটবল মাঠের তুচ্ছ ঝগড়া গড়াল প্রাণঘাতী সংঘর্ষে, সুনামগঞ্জে নিহত ১ বয়স বাড়লেও সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যেসব খাবার জরুরি সুস্থ নারী, সুস্থ জীবন: প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের তালিকা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সহায়ক হতে পারে প্রতিদিনের এই অভ্যাসগুলো ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের অবিশ্বাস্য কীর্তি
হোম রাজনীতি দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০২ এপ্রিল, ২০২৪ 147
দেশকে পুলিশি রাষ্ট্র বানিয়েছে সরকার : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পবিত্র রোজার মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিকতা ও নিষ্ঠুরতায় বিরোধী নেতাকর্মীরা গভীর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

গতকাল সোমবার (১ এপ্রিল) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু পৃথক বিবৃতিতে হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম চালিয়ে যাচ্ছে। বিরামহীনভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে গ্রেপ্তার, ফরমায়েশি সাজা প্রদান ও কারান্তরীণ করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। আর সেটিরই অংশ হিসেবে হারুন উর রশীদ হারুনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এধরনের অপকর্মের মাধ্যমে দখলদার, ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী অবৈধ সরকার দেশে নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ডামি সরকারের শত জুলুম-নির্যাতনের মাঝেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের আন্দোলন কখনো বিফল হয় না, জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ।

বিএনপি মহাসচিব হারুন উর রশীদ হারুনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং সাজা বাতিলসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।