Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উপর যেভাবে ঘটলো গুলির ঘটনা

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উপর যেভাবে ঘটলো গুলির ঘটনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০০ এএম, ১৪ জুলাই, ২০২৪ 734
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উপর যেভাবে ঘটলো গুলির ঘটনা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে শনিবার এক নির্বাচনী সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে প্রাক্তন প্রেসিডেন্ট মাথায় আঘাত পান, কিন্তু তার প্রচারণা টিম জানিয়েছে তিনি “ভালো আছেন।”ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা রাজনৈতিক সহিংসতার নিন্দা করে কড়া বক্তব্য দেন।মিডিয়া রিপোর্ট অনুযায়ী ঘটনাকে হত্যা প্রচেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে। এই ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও তীব্র আর জটিল করে তুলতে পারে। ট্রাম্প, তার সামাজিক মাধ্যম সাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেন যে, বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তিনি জানান, সমাবেশে উপস্থিত একজন নিহত এবং একজন আহত হয়েছেন।তবে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা তথ্যে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস, যে সরকারি নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়, জানায় একজন নয়, দুজন আহত হয়েছে। ট্রাম্প সিক্রেট সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানান।

“সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,” ট্রাম্প বলেন, “যিনি সমাবেশে নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই, এবং যিনি আহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটা অবিশ্বাস্য যে এরকম ঘটনা আমাদের দেশে ঘটতে পারে। বন্দুকধারী সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা নেই, যে মারা গেছে।”

ট্রাম্প বলেন, “আমাকে গুলি করা হয়েছিল, যে গুলি আমার ডান কানের উপরের অংশ ভেদ করে”। “আমি যখনই শব্দ শুনলাম, গুলি এবং টের পেলাম বুলেট আমার চামড়া ভেদ করছে, সাথে সাথে বুঝলাম এখানে কোনও গন্ডগোল আছে। অনেক রক্তপাত হয়েছে, কাজেই আমি তখন বুঝতে পেরেছি কী ঘটছিল। গড ব্লেস আমেরিকা!” তিনি তার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি, বা ঘটনাকে হত্যা প্রচেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছিল কি না।

সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশ করা বিবৃতিতে সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি জুলিয়েমি ‘হত্যা’ শব্দটি ব্যবহার করেননি। তিনি শুধু বলেছেন, বর্তমানে ঘটনার তদন্ত করা হচ্ছে।