Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময়

প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৪ 804
প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময়

“তারুণ্যের জয়গানে, নতুনের আহবানে” স্লোগানে গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময় করেছে প্রাক্তন নটরডেমিয়ানরা।

স্থানীয় সময় শনিবার (৩০ নভেম্বর) সকালে এই ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা। এতে বিশে^র বিভিন্ন দেশে থাকা প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।


অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা’র কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরী। সঞ্চালনা করেন বর্তমান সভাপতি ম্যারিল্যাণ্ডের জন্স হপকিন্স মেডিসিন এর চিকিৎসক-গবেষক ডা: মোহাম্মাদ নাকিবউদ্দীন।


অনুষ্ঠানের শুরুতেই নটরডেম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাদার পিসাতোর জীবনের শেষ সাক্ষাৎকার প্রদর্শন করা হয়। যা সবার দৃষ্টি কাড়ে। এছাড়া বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন ও বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত এর ভিডিও বক্তব্য উপস্থাপন করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন নটর ডেম বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাদার প্যাট্টিক, নটরডেম ক্লাব প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল (অব:) রেফায়েত, শিকাগোর সেইন্ট জেভিয়ার ইউনিভার্সিটির গ্রাহাম স্কুল অফ্ ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা ডীন শিক্ষাবিদ অধ্যাপক ড: ফায়সাল রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন কর্মকতা ড. তৌহিদ নেওয়াজ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারী শফিকুল আলম, প্রাক্তন নটরডেমিয়ান শহিদুল হক গুল্লুসহ অন্যান্যরা।


অনুষ্ঠানে শিষ দিয়ে দেশাত্ববোধক গান পরিবেশন করেন বাংলাদেশের প্রাক্তন কর কমিশনার বজলুল কবির ভূইয়া, স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইঞ্জিনিয়ার আহসান হাবিব। স্বাধীনতা যুদ্ধের সময়ের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ব্লকেট এর নির্মাতা ইউসুফ চৌধুরী বক্তব্য রাখেন ও অভিভাসীদের নিয়ে নির্মানাধীন ডকুমেন্টারীর খন্ডচিত্র প্রদর্শন করেন। স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুশান্ত সরকার।


২ ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানের টেকনিক্যাল কমিটির দায়িত্বপালন করেন বর্তমান কমিটির সদস্য কামরুল হাসান এবং আনোয়ার আজিম।


সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা’র সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী।