Columbus | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩
সর্বশেষ খবর
খায়রুল হকের দেশত্যাগে আদালতের অনুমতি বাধ্যতামূলক ‘নতজানু পররাষ্ট্রনীতির অবসান, জাতীয় স্বার্থই এখন অগ্রাধিকার’: মাহদী আমিন চীনা বাজারে নতুন কৌশল, আলিবাবার সহায়তায় নিজস্ব এআই মডেল বানাচ্ছে অ্যাপল ইরান ইস্যু ও কিমের সঙ্গে সম্পর্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন ট্রাম্প রাজধানীতে কাল থেকে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী সেলেনা গোমেজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা বিশ্ববাজারে ফের চড়ছে স্বর্ণের দাম ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধারে সংঘর্ষ, ভিপি\-জিএসসহ আহত অনেকে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ, পেনসিলভেনিয়ায় শোক ও শ্রদ্ধার আয়োজন আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো গ্রেটার ময়মনসিংহ অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার বার্ষিক বনভোজন মহাকাশে ধান চাষে চীনের যুগান্তকারী সাফল্য, খুলছে চাঁদ-মঙ্গলে কৃষির দ্বার খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালয়েশিয়ায় বিএনপির দোয়া ও স্মরণসভা যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা: ইন্ডিয়ানায় চার বছরের শিশুসহ ৬ জনের মৃত্যু পান মসলা বিজ্ঞাপন ঘিরে বিপাকে তিন তারকা, শাহরুখ-অজয়-টাইগারকে FDA-এর নোটিশ বাসা ভাড়ার অজুহাতে অভিনব লুট, খাবারে ঘুমের ওষুধ—রহস্য উদঘাটনে পুলিশ
হোম আমেরিকা চার্লি কার্কের শেষ মুহূর্ত

চার্লি কার্কের শেষ মুহূর্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ 138
চার্লি কার্কের শেষ মুহূর্ত

চার্লি কার্ক, মাত্র ৩১ বছর বয়সী পডকাস্টার ছিলেন রক্ষণশীল রাজনীতির অন্যতম উজ্জ্বল মুখ। যুক্তরাষ্ট্রজুড়ে কলেজ ক্যাম্পাসে ‘দ্য আমেরিকান কামব্যাক’ শিরোনামের জাতীয় সফর শুরু করেছিলেন তিনি। এমনই একটি আয়োজন ছিল উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে। যেখানে ৩ হাজারের বেশি সমর্থক ও সমালোচকের সামনে তিনি হাজির হন।

সেদিন তার সাদা শার্টে কালো অক্ষরে লেখা ছিল ‘ফ্রিডম’। মঞ্চে ওঠে লাল-সাদা ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ও ’৪৭’ লেখা টুপি ছুঁড়ে দিচ্ছিলেন ভক্তদের উদ্দেশে। এরপর তিনি বসেন একটি তাঁবুর নিচে, যেখানে বড় অক্ষরে লেখা ছিল ‘প্রুফ মি রং’ —অর্থাৎ, তাকে ভুল প্রমাণ করতে চাইলে বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছিলেন তিনি।


২০ মিনিটের মধ্যে প্রথমে এক দর্শক ধর্মীয় ইস্যুতে প্রশ্ন করেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার শুটারদের সংখ্যা নিয়ে। বিতর্ক এগোচ্ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু হঠাৎই গুলির বিকট শব্দ — পপ।


চোখের পলকে ভয়াবহ দৃশ্য—চার্লি কার্ক পেছনে হেলে পড়লেন, গলার রক্তে ভিজে গেল গায়ের সাদা শার্ট। ভিড়ের মধ্যে মুহূর্তের নীরবতা, তারপর শুরু আতঙ্ক, চিৎকার আর ছুটোছুটি। প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেকেই ভেবেছিলেন আতশবাজি বা কোনো নাটকীয় প্রদর্শনী চলছে। কিন্তু দ্রুতই বোঝা গেল, এটি আসলে গুলি।


পরিবারকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবেক কংগ্রেসম্যান জেসন চ্যাফেটজ। ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘গোলাগুলি হতেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে, কেউ ছুটতে থাকে, কেউ চিৎকার করে। আমি সঙ্গে সঙ্গে আমার মেয়ের খোঁজ করছিলাম।’ অন্য এক প্রত্যক্ষদর্শী এমা পিটস বলেন, ‘শব্দ হতেই দেখি তার গলা কেঁপে উঠল, সঙ্গে সঙ্গেই রক্ত।’


কয়েকজন জানান, তারা পাহাড়ি দিক থেকে শব্দ আসতে শুনেছেন। এরপরই নিরাপত্তাকর্মীরা চার্লি কার্ককে দ্রুত একটি কালো এসইউভিতে করে হাসপাতালে নিয়ে যান।


গুলিতে কার্কের নিহত হওয়ার খবর নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন: ‘দ্য গ্রেট, অ্যান্ড ইভেন লেজেন্ডারি, চার্লি কার্ক, ইজ ডেড।’


ঘটনার পরপরই জানা যায়, একজন বন্দুকধারী নিকটবর্তী একটি ছাদ থেকে গুলি চালিয়েছে। পুলিশ দ্রুত অভিযান শুরু করে। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কার্কের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও উটাহ কর্তৃপক্ষ। একই সঙ্গে এ সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।


১৮ বছর বয়সে কলেজ ছেড়ে দেন চার্লি কার্ক। ২০১২ সালে টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠা করেন। তরুণদের রক্ষণশীল আন্দোলনে যুক্ত করতে তার ভূমিকা ছিল ব্যাপক। গর্ভপাতকে খুন বলতেন তিনি, অস্ত্রের অধিকারকে পবিত্র বলে মানতেন। তার মতে, ট্রান্সজেন্ডার অধিকার ওয়োক মতাদর্শের ভ্রান্তি। মতাদর্শের বিরোধীতা করলেই বিতর্কের আহ্বান জানাতেন। তার ইউটিউব ভিডিওগুলোর শিরোনামও ছিল উত্তেজনাপূর্ণ। এ প্রসেঙ্গ তিনি বলেন, ‘সংস্কৃতির যুদ্ধে জেতার জন্য আমরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলি।’


চার্লি কার্কের এ রক্ষণশীল মতাদর্শের কারণেই উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই প্রায় ১ হাজার মানুষ তার অনুষ্ঠান বাতিলের দাবিতে একটি পিটিশনে সই করেছিলেন। তারা চাইছিলেন, কার্ক যেন ক্যাম্পাসে কথা বলতে না পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা মতপ্রকাশের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার নীতিতে অটল থাকবে।