Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › বাংলাদেশ › বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের

বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ অক্টোবর, ২০২৬ 3
বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের
মোহাম্মদ উল্যা
মোহাম্মদ উল্যানোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি আকস্মিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তাঁর এ পরিদর্শনে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি, সার্বিক ব্যবস্থাপনা এবং রোগীদের স্বাস্থ্যসেবার চিত্র পর্যবেক্ষণ করা হয়।


হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। তাঁর এ আকস্মিক পরিদর্শন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


এর আগে তিনি ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়, কানকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অনুপস্থিতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য।


সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা, দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করা এবং জনসেবার মান উন্নয়নে তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা এ ধরনের পরিদর্শন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতা ও সেবার মান নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান এবং হাসপাতালে চিকিৎসাসেবার ধারাবাহিক মান বজায় রাখতে কার্যকর তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।