Columbus, ০৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু তুরস্কের আন্তালিয়ায় শুরু কপ-৩১, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ টানা দ্বিতীয় দিন ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে কুড়িগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ইয়াবা ও চোরাচালানের মালামালসহ আটক ১ যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিবেচনায় নেই লাবুশেন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী
হোম › বাংলাদেশ › দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৯ নভেম্বর, ২০২৬ 60
দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের পর্যটন বিকাশে এবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। অপার সম্ভাবনাময় এই পর্যটনকে নতুন মাত্রা দিতে এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

দুর্গাপুরের পর্যটনকে এগিয়ে নেবার প্রয়াসে সেই উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়পুরের সাদামাটির পাহাড়ে অনুষ্ঠিত হলো পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এই সভায় এখানকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, পর্যটনকেন্দ্রগুলোর পরিকল্পিত উন্নয়ন, পর্যটন ব্যবস্থাপনার আধুনিকায়ন, পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীদের সম্পৃক্তকরণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।

এই আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, হোটেল-রিসোর্ট মালিকগণ, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে বিকশিত করার মাধ্যমে এ অঞ্চলকে সারাদেশের মধ্যে একটি অন্যন্য পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আয়োজকরা জানান, দুর্গাপুরকে একটি আকর্ষণীয় ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

লিংক কপি হয়েছে ✓
কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসএসবিসি প্রকল্পের মা সমাবেশ ◷ ১ ঘণ্টা ৪১ মিনিট আগে মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রাজারহাটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে সোহেল হোসনাইন কায়কোবাদ ◷ ১ ঘণ্টা ৪১ মিনিট আগে শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ◷ ১ ঘণ্টা ৪২ মিনিট আগে কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন ◷ ২ ঘণ্টা ৩৭ মিনিট আগে নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন ◷ ৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ ◷ ৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে