Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › রাজনীতি › আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 187
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মোঃ আখতারুজ্জামান
মোঃ আখতারুজ্জামাননরসিংদী প্রতিনিধি॥

নরসিংদী প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নরসিংদীর পলাশ ও ঘোড়াশালে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে ঘোড়াশাল পৌর যুবদল ও পলাশ উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পলাশ ও ঘোড়াশালের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে এসব কর্মসূচি পালন করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

বিক্ষোভ মিছিলে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন। মিছিলে নের্তৃত্ব দেন ঘোড়াশাল পৌরসভা যুবদল সভাপতি জয়নাল আবেদীন এবং পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓