অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১ ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঠিক হয়নি ‘আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি’: রাশেদ খান ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক সেনবাগে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু ৯/১১-এর পর বিরল ঘটনা: যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে চার ঘণ্টা উড্ডয়ন বন্ধ, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত আইন অমান্য করে রাস্তা দখলের চেষ্টা: সিরাজপুর ইউনিয়ন পরিষদের নোটিশ নুসরাতের বাড়িতে আগুন: ‘শর্টসার্কিটের কোনো সুযোগ নেই’—পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন ‘আমার ব্যবসা বৈধ ও নিবন্ধিত, যাচাই না করে অভিযোগ নয়’—অনলাইন সমালোচনার জবাবে নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ‘প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ’: হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে—রিজভী
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১১ এএম, ১৪ নভেম্বর, ২০২৬ 54
কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়ার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের উত্তর কুমরপুর সরকারপাড়া ডুংডুগির হাট বাজার এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা আহাম্মদ হোসাইন। তিনি কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়া। তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল মালেক। তিনি সাবেক ছাত্রদল নেতা ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গণি মিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। তাঁর নির্বাচনী অঙ্গীকারের মূল প্রতিপাদ্য— ‘শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের অধিকার, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের অঙ্গীকার।’

কর্মী সভায় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভোগডাঙ্গা ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়েছে।

লিংক কপি হয়েছে ✓