অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা, ৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যশোরের বেনাপোলের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
হোম › বাংলাদেশ › বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৬ অক্টোবর, ২০২৬ 5
বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড
NYVB
ডেস্ক রিপোর্ট

গাঁজা ও বিদেশি মদের মামলায় যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মাদক কারবারি ইকবাল হোসেনকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল করিম মল্লিককে খালাস দিয়েছেন আদালত। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাস পাওয়া আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।


মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে দুই ব্যক্তি গ্রামের দিকে আসছেন। পরে বিজিবির একটি দল বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বিজিবির হাবিলদার মো. মামুনার রশিদ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।