অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › রাজনীতি › সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের

সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৪ নভেম্বর, ২০২৬ 34
সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
NYVB
ডেস্ক রিপোর্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে ও বিদেশে সপ্তাহব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির শেষ দিন ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউনের’ ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (১৩ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ভারতে অবস্থানরত দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ফেসবুক লাইভে এসে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেন বলে দৈনিক আমার দেশ জানিয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর আট দফা দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ ও প্রচার, ১৫ নভেম্বর সব সাংগঠনিক ইউনিটে বিক্ষোভ মিছিল, ১৬ নভেম্বর জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি এবং ঢাকায় বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় স্মারকলিপি দেওয়ার কথা বলা হয়েছে। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের এক বছর পূর্তিতে ‘কালো দিবস’ পালনের ঘোষণা দিয়েছে দলটি।

দলটির আট দফা দাবির মধ্যে রয়েছে ট্রাইব্যুনাল বাতিল, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাও বলছে দলটি। উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, এ কর্মসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার ভারতের কলকাতায় দলটির নেতাদের একটি বৈঠক হয়েছে। তবে এ দাবির বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ক্ষমতাসীন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি জানিয়েছে, কোনো নাশকতা হতে দেওয়া হবে না এবং তারা মাঠে থাকবে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓