অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › রাজনীতি › বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২১ এএম, ০১ সেপ্টেম্বর, ২০২৬ 59
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা প্রতিনিধি॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ করেন এবং প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।


শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিসভার সদস্য এবং জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।


প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সকাল থেকেই শেরেবাংলা নগরের সমাধিস্থল ও আশপাশের এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিস্থল ত্যাগ করার পর সাধারণ নেতাকর্মীদের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়।


এরপর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।


১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। এর মধ্যে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।


আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


New York Voice Bangla