Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › বাংলাদেশ › চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের

চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৫ অক্টোবর, ২০২৬ 3
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের
মোহাম্মদ উল্যা
মোহাম্মদ উল্যানোয়াখালী প্রতিনিধি॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় মনোনয়নপ্রত্যাশী আটজনের মধ্যে একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে জানিয়ে মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিনি।


নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন।


সভায় বক্তব্য দেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বাসার এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।


এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের সদস্যসচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ ও সদস্যসচিব নুর উদ্দিন রুবেল। তাঁরা সভায় বক্তব্য দেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির আটজনই যোগ্য মনোনয়নপ্রত্যাশী। তাঁদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। নির্বাচনে ওই প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে মাঠে নামতে হবে।


সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।