অনলাইন, ১১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ল বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৪৯২ বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেই চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক ৫০ সংসদীয় কমিটি গঠন, বিরোধীদের ক্ষোভ র‍্যাব বিলুপ্তির বিল সংসদে পাস, গঠিত হচ্ছে নতুন এসআরবি শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী শ্রীমঙ্গলে আন্তঃজেলা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকায় আবারও রাজপথে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের তৎপরতা, ‘জয় বাংলা’ স্লোগান ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন, অল্পের জন্য রক্ষা বৈদ্যুতিক সাবস্টেশন ভয়াবহ ফেরি অগ্নিকাণ্ডে ফিলিপাইনে ৫ নিহত, নিখোঁজ ৮৬
হোম বাংলাদেশ চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী

চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 1
চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে।


মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, সবাই আমারে মাফ করি দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা।


পরিবার সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজ কক্ষে যায় জেসি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশ নিচে নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান।


নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।


কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।