অনলাইন, ১৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু বিশ্ব মঞ্চে মৌলভীবাজারের কন্যা ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্বে রাত পোহালেই ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব, নিরাপত্তার চাদরে আখড়াবাড়ি কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বেনাপোল সীমান্তে ৫৪ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ যশোরে কৃষি অর্থনীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খেজুরের গুড় অপরাধে জড়িতদের বিএনপির মনোনয়ন নয়: এমপি ফখরুল ইসলাম ‎উৎসবমুখর পরিবেশে নাসিরনগরের খাগালিয়ায় চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান
হোম › বাংলাদেশ › দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৬ অক্টোবর, ২০২৬ 5
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুননেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলার’ নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে তিনি মাদক কারবার ও চোরাচালান সহ বিভিন্ন অপরাধ নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। তার পৈতৃক বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লুৎফুজ্জামান আলিফ ফকির তেলুঞ্জিয়া এলাকার একটি দোকানে তার রেখে যাওয়া মুঠোফোন নিতে যান। এসময় দুই যুবক তার পিছু নেয়। এর পরপরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শী একটি চা দোকানের মালিক রবিন রাংসা জানান, গুলির ঘটনার আগে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী দুই ব্যক্তি তার দোকানে এসে সিগারেট কেনেন। ওই সময়ে আলিফ ফকির সেখান থেকে চা খেয়ে বের হচ্ছিলেন। তিনি বলেন, ওই দুই ব্যক্তি সিগারেট নিয়ে আলিফ ফকিরকে অনুসরণ করে তার পিছু নেন। এর কিছুক্ষণ পরই কয়েকটি গুলির শব্দ শুনতে পাই।


নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বলেন, আমি বাসায় ছিলাম। এসময় জানতে পারি আমার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাই।


দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।


নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল দুর্গাপুরে যাই। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


লুৎফুজ্জামান আলিফ ফকির এর আগেও দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় বালুচরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেছিল।