অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › বাংলাদেশ › গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী

গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৯ এএম, ০১ সেপ্টেম্বর, ২০২৬ 68
গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী

ঢাকা প্রতিনিধি॥

দেশে চলমান গ্যাস সংকট আগামী সাত দিনের মধ্যে অনেকটাই কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং দ্রুত সংকটের সমাধান হবে বলে তিনি আশা করছেন।


মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন রিজভী।


রিজভী বলেন, দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকটের অংশ। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় হাত গুটিয়ে বসে নেই। সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।


গ্যাস সরবরাহ নিয়ে রিজভী বলেন, তিনি আশা করছেন সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যান্য সংকটও দ্রুত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এর আগে গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহক ও শিল্পকারখানায় ভোগান্তির খবর পাওয়া গেছে। বিশেষ করে গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক এলাকায় রান্নাবান্না ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদনেও প্রভাব পড়েছে।


রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের কল্যাণে কাজ করছে। সংকটের মধ্যেও সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।


বিএনপির এই নেতা আরও বলেন, সরকার ও দল পরস্পরের সহযোগী হিসেবে কাজ করছে। বিভিন্ন সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার পরিচালিত হচ্ছে এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আগামী দিনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


New York Voice Bangla