Columbus, ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন মিথ্যা ঘটনা সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন নারী বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনুষ্ঠিত জালিয়াতি-অনিয়মের অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল সোনাইমুড়ী-চাষীরহাটে হেযবুত তওহীদের কার্যক্রম তদন্তের দাবি হেফাজতে ইসলামের সুনাগরিক গঠনে সমন্বিত সামাজিক দায়িত্ব নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার শিক্ষককে বাসায় ডেকে মারধরের ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার অবৈধভাবে বালু উত্তোলনে হাতেনাতে দু'জনকে আটকে তিন মাসের কারাদণ্ড দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ বিএনপি নেতার সঙ্গে ‘গোপন আস্তানায়’ জুয়ার আসর, টাকায় চুমু খেয়ে ভাইরাল সরকারি কর্মকর্তা যুদ্ধের আঁচে জ্বালানি বাজারে উত্তাপ, ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম বিএনপি ক্ষমতায় আসা মানেই দুর্নীতি-সংকট—সংসদে রুমিনের বিস্ফোরক বক্তব্য হাটহাজারীতে ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, আহত কর্মকর্তা
হোম জাতীয় হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৬ 18
হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

মোহাম্মদ উল্যা,

নোয়াখালী জেলা প্রতিনিধি:


চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালি পাড়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন করা হয়।


এর আগে সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁর মরদেহ নিজ বাড়িতে আনা হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।


সেনাবাহিনীর তত্ত্বাবধানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পিয়াসের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।


নিহত আবু বকর সিদ্দিক পিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালি পাড়া গ্রামের আবদুল হকের ছেলে। ২০১৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিলেন তিনি। তাঁর ১৮ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং প্রশিক্ষণের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


পিয়াসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর বাবা আবদুল হক। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।