Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৭ পিএম, ৩০ আগস্ট, ২০২৬ 47
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি ॥

নিউইয়র্ক ভয়েস বাংলা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার ৩০ আগস্ট রাত ৮টা ২০ মিনিটের পর তিনি সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। দুবাই হয়ে তার নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড. খলিলুর রহমান ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্ক সফরে থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। এরপর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা, সমঝোতা ও মতৈক্য তৈরিতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে।


বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা, সংঘাত, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য বাড়ছে। এমন পরিস্থিতিতে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশকে বিভিন্ন পক্ষের মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে।


সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক বিষয়গুলোও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।


বাংলাদেশের কূটনৈতিক মহল মনে করছে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দৃশ্যমানতা বাড়ানোর পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতিতে দেশের ভূমিকা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।


তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)