অনলাইন, ১১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ল বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৪৯২ বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেই চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক ৫০ সংসদীয় কমিটি গঠন, বিরোধীদের ক্ষোভ র‍্যাব বিলুপ্তির বিল সংসদে পাস, গঠিত হচ্ছে নতুন এসআরবি শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী শ্রীমঙ্গলে আন্তঃজেলা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকায় আবারও রাজপথে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের তৎপরতা, ‘জয় বাংলা’ স্লোগান ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন, অল্পের জন্য রক্ষা বৈদ্যুতিক সাবস্টেশন ভয়াবহ ফেরি অগ্নিকাণ্ডে ফিলিপাইনে ৫ নিহত, নিখোঁজ ৮৬
হোম রাজনীতি মঈন খান ও সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ল

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 1
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ল

নিউজ ডেস্ক | নিউইয়র্ক ভয়েস বাংলা


ঢাকা: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। এর ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ানো হয়েছে।


১১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।


সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


অন্যদিকে ড. আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।


তার অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


মন্ত্রিপরিষদ বিভাগের আগের প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ থাকা অন্যান্য দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে।