Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক
হোম › জাতীয় › মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৬ এএম, ৩১ আগস্ট, ২০২৬ 77
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা

ঢাকা প্রতিনিধি॥

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে কোনো ধরনের নিরাপত্তা বা রাজনৈতিক ঝুঁকির মুখে পড়তে হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই চুক্তিতে যুক্ত হলেও আন্তর্জাতিক অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সহযোগিতা সীমিত হবে না বলেও জানিয়েছেন তিনি।


রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি একটি অনন্য উদ্যোগ, যা মুসলিম বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। বাংলাদেশ প্রস্তাবিত চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা গঠনমূলক ও ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।


চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ সমন্বিত ও নমনীয় পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সহযোগিতার নীতি অনুসরণ করবে। একটি নির্দিষ্ট নিরাপত্তা সহযোগিতায় যুক্ত হওয়ার অর্থ অন্য কোনো দেশ বা জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সীমিত হয়ে যাওয়া নয়।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এখনো মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পায়নি। আনুষ্ঠানিক আমন্ত্রণ এলে বিষয়টি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। বিশ্বশান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের অবস্থান সবসময়ই অব্যাহত থাকবে।


সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে গত ৭ আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এরই মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।


New York Voice Bangla